১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
স্বরচিত স্বপ্ন স্বাধ

মাহমুদ নজরুল
সুখ সুখ মোহময় মুগ্ধতা,
কালোই ভালোবাসার প্রতিকি অনুকম্প
আলোর প্রতিরূপ।
অতলান্ত আঁধারে আলোকবর্তিকার রেশ
নিদ্রামগ্ন তাপসের স্বরচিত স্বপ্নস্বাধ।
অন্তরে সফেদ কাশফুল দোলা
পূণ্যে পূর্ণ অকৃত্যিম মুগ্ধতা।
মাথা উঁচু করে হেঁটে যাই অন্ধকার ছেড়ে।
স্বপ্নে দেখা কালোরাত সাদা হয়ে যায়,
মধুময় স্বপ্নস্বাধ মিটে অনুকম্প অনুরাগে,
সাদা কালো লীন হয় স্বপ্ননীল চাহিদায়
স্বরচিত স্বপ্নস্বাধ মিটে গেলে
নিদ্রারত তাপসের চোখ খুলে যায়।




