১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে উচ্চ মর্যাদায় নিতে এই ৩১ দফাই পথনির্দেশক – মো. সরোয়ার উদ্দিন সেলিম

নিজস্ব প্রতিবেদক :
‘বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে উচ্চ মর্যাদায় নিতে এই ৩১ দফাই পথনির্দেশক। একটি মহল আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাই বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গিয়ে এই ৩১ দফা বাস্তবায়ন করবে।’ চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিমের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি৷ রবিবার উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া বাজার ও আলীরপোল এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়েছে।

এসময় মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ওমর শরীফ, যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, মো. আমজান হোসেন, মো. জামসেদ আলম , আব্দুল্লাহ আল মাসুম, আতিকুল ইসলাম সোহাগ, আলতাফ হোসেন, মাসুদ রানা, জসিম উদ্দিন, মুমিনুল হক, জয়নাল আবদিন, তোফাজ্জল হোসেন তপু, নুর আলম, নাইমুর রহমান সামির, মো. শহিদ, রানি, আরিফ, জাহেদ, মোমিন, জিসান, মেহেদীসহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।




