সচিব পদমর্যাদায় ভূষিত মেজবাহুন্নবীকে মীরসরাইয়ে ইছামতীতে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাইয়ের গর্ব উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতী গ্রামের কৃতি সন্তান ও বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. মেজবাহুন্নবী সম্প্রতি সচিব পদমর্যাদায় ভূষিত হয়েছেন। এ উপলক্ষ্যে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ইছামতী গ্রামবাসীর পক্ষ থেকে এক আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ ছাড়াও সর্বস্তরের নারী-পুরুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে তাঁকে বরণ করে নেন উপস্থিত অতিথিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মেজবাহুন্নবীর এই অর্জন শুধু ইছামতী নয়, সমগ্র মীরসরাইয়ের জন্য এক গর্বের বিষয়। তাঁর কর্মজীবনের সততা, নিষ্ঠা ও আন্তরিকতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

বক্তারা আরও উল্লেখ করেন, পুলিশের উচ্চপদে দায়িত্ব পালনের সময় তিনি সর্বদা ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সচিব পদমর্যাদায় ভূষিত হওয়া তাঁর কর্মজীবনের স্বীকৃতি, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

এছাড়া তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর মতো সৎ, দক্ষ ও যোগ্য ব্যক্তিত্বের মাধ্যমে দেশ ও জাতি ভবিষ্যতে আরও উপকৃত হবে। অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও আগামী দিনে আরও সাফল্য কামনা করেন।