১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রজন্ম মীরসরাইয়ে’র দেড় দশক পূর্তি

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাইয়ে শিক্ষাবান্দব সামাজিক সংগঠন ‘প্রজন্ম মীরসরাই’র দেড় দশক পূর্তি উপলক্ষে পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান উদযাপিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) আরশীনগর ফিউচার পার্কে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে এ উৎসব সম্পন্ন হয়।
ওইদিন সকাল ১০ টায় শুরু হওয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক ও সংগঠনের উপদেষ্টা আব্দুল আউয়াল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। ‘মীরসরাইয়ে শিক্ষা ও সামাজিক উন্নয়নে প্রজন্ম মীরসরাই’র গত ১৫ বছরের ভূমিকা প্রশংসা করে তিনি বলেন, তরুণদের এই ইতিবাচক অগ্রযাত্রায় আমি অতীতে যেমন ছিলাম, আগামীতেও সবসময় পাশে থাকব।’
এসময় সংগঠনের সভাপতি শাহেদ নূরের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির আহবায়ক মামুনুর রশিদ মামুন ও সদস্য সচিব রাশেদুল ইসলাম রাশেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার কামরুল আলম, তোহিদ উদ-দ্দৌজা, মদিনা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আইয়ুব খান, ব্রাইট বিডি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন, বিডি এক্সপোর্টের প্রতিষ্ঠাতা মো. শফিকুল ইসলাম শিমুল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইউনুচ নূরী, সরওয়ার নিজামী, নুরুচ্ছালাম ভূইয়াঁ ফোরকান, পরিচালক আব্দুর রহিম, জোবায়ের আলম ইমন, গোলাম রব্বানী, প্রকৌশলী ওমর ফারুক, জাহেদুল ইসলামসহ সংগঠনের পরিচালক, পৃষ্ঠপোষক, আজীবন সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রজন্ম মীরসরাইয়ের সদস্যরা উপস্থি ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ছিলো, ‘প্রলয়’ ব্যান্ড দলের সদস্যদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে লাকী কুপন ড্র শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




