শ্রাবণী তুমি

মাহবুব পলাশ

নীল বরিষন শুধু যেন জলপাই দীগন্তে
কখনো শিশির প্রপাত, কখনো গুড়ুম গুড়ুম
ঝম ঝম রিনিঝিনি তাকধিন মাতাল ঝুমকো।
ভোরের আলো ফুটে রিমঝিম ঝুমুর তানে
সন্ধ্যা নামে আগডুম বাগডুম ধেয়ে কিংভূত
মেঘমালার বেরসিক ঝপ ঝপ কলতানে।

শ্রাবণী তোমার শব্দের উষ্ণতা যেন
পৃথিবীর ভিন্নমাত্রার মোহনীয় বিরল প্রপাত।
তুমিই পারো একমাত্র ধরার সকল দু:খ মুছে দিয়ে
স্বর্গীয় নির্মল পরশে গোটা ধরনী শুদ্ধ করে দিতে ।
শুধু জঞ্জাল নয় যেন সকলের সব দহন
ধুয়ে মুছে সমূদ্রে ভাসিয়ে নাও কেবলি শ্রাবণী তুমি ।