১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মঘাদিয়ায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে ইউনিয়নের কচুয়া ঈদগাহ মাঠে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
মঘাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব আলা উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল, এডভোকেট এরফান উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য এসএম সুমন, যুবদল নেতা নুর মোহাম্মদ, উত্তর জেলা ছাত্রদল নেতা কাউসার উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন যুবদল নেতা জামশেদ আলম চৌধুরী তপু, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. নিজাম উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। পরে দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল মুসলমানের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।




