১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাইয়ে ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের অপপ্রচার ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মীরসরাই উপজেলা শাখা। উক্ত সমাবেশ উপলক্ষে বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা, বারইয়ারহাট পৌরসভা, মীরসরাই পৌরসভা ও কলেজ ছাত্রদলের আয়োজনে এই প্রস্তুতি সভা করা হয়েছে।
প্রস্তুতি সভায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল। বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোহন দে’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু।
এসময় বক্তব্য রাখেন, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক এমরান হোসেন, মীরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসেন মো. মাসুম, মীরসরাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর উদ্দিন রাজু, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক শরীফুল ইসলাম বাদশা, নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক আরাফাত উদ্দিন, মীরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু ও মীরসরাই উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার।




