১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
তারুণ্য ক্রীড়া সংঘের আত্মপ্রকাশ সভাপতি তরিকুর রহমান বাবু সম্পাদক তানভীরুল আলম রায়হান

মীরসরাই প্রতিনিধি :
‘জাগো উচ্ছলতায়-বাঁচো তারুণ্যে’ স্লোগানে মীরসরাইয়ে আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য ক্রীড়া সংঘ’। রবিবার (১ মার্চ) বিকেলে মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ গ্রামে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক এই সংগঠনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের ২০২৬-২০২৮ সালের কার্যকরি কমিটিতে তরিকুর রহমান বাবুকে সভাপতি ও তানভীরুল আলম রায়হানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ) খোরশেদ আলম, পূর্ব মলিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, দিদারুল আলম চৌধুরী, মোতাহের হোসেন চৌধুরী, আনোয়ার হোসেন, নাজির হোসেন, স্বেচ্ছাসেবী মাঈনুল ইসলাম টিপু, শরফু উদ্দিন, জামশেল আলম চৌধুরী তপু।
কার্যকরি কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ফারুখ আহম্মেদ শিবলু, সহ-সভাপতি আনিসুল হক সজল, কাজী তোফাজ্জেল হোসেন সাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল খান, আরাফাতের জামান রাজু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন ইমরান, সহ দপ্তর সম্পাদক মো. জিয়া উদ্দিন হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল নাহিয়ান, অর্থ সম্পাদক মো. সাইদুল ইসলাম রিফাত, সহ অর্থ সম্পাদক মারুফুল ইসলাম তাহা, ক্রীড়া সম্পাদক আছিফ মাহমুদ ইমন, সাংস্কৃতিক সম্পাদক কাজী সাব্বির হোসেন, কার্যকরি সদস্য সাখাওয়াত হোসেন, আমজাদ হোসেন টিপু, সাজিদ উল্ল্যাহ, আব্দুর রহমান রিফাত, অনিক নাথ।
আলোচনা সভা শেষে নামফলক ও লোগো উন্মোচন, উপদেষ্টা পরিষদ ও পৃষ্ঠপোষকদের নাম ঘোষণা এবং জার্সি উন্মোচন করা হয়। সবশেষ ইফতার মাহফিল ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।




