মীরসরাইয়ে বুড্ডিষ্ট রেডিসেন্সিয়াল স্কুল এন্ড কলেজ বৃদ্ধ নিবাস ও ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্রের ফাউণ্ডেশন উদ্বোধন

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই উপজেলার দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের বুড্ডিষ্ট রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, বৃদ্ধ নিবাস ও ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্রের ফাউণ্ডেশন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টায় উক্ত ফাউণ্ডেশন কাজের উদ্বোধন কনের মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহার সেবা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়। দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ^নাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরোর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জামসেদ আলম, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আশরাফ উদ্দিন, কৃষিবিদ পুষ্পেন্দু বড়ুয়া, প্রভাষক বাবলু বড়ুয়া।

এসময় মুসলিম, হিন্দু, বৌদ্ধ ধর্মের প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, মশারি ও কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘মুসলিম, হিন্দু, বৌদ্ধ সহ সকল ধর্মের মানুষ জন্মসূত্রে এদেশের নাগরিক। তাদের সকলের অধিকার রয়েছে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ওয়াদা অনুযায়ী মসজিদের ইমাম, মন্দিরের পুরোহীত, বৌদ্ধ ধর্মের ভীক্ষুদের জন্য মাসিক সম্মানী ভাতা চালু করেছেন। যা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার সামিল। মীরসরাই উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো। রাস্তাঘাট, পোল, কালভার্ট সহ যেখানে উন্নয়ন, সংস্কার প্রয়োজন সব আমরা করবো। সকল ধর্মের সকল মতের মানুষ যাতে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায় সেটি আমি নিশ্চিত করবো।’