শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনীদের সাথে বিএনপির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মীরসরাই উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদক সহ সনাতনীদের সাথে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মীরসরাই উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মীরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বান চৌধুরী রাজিবের সভাতিত্বে সদস্য সচিত মোহন দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন, বিএনপি নেতা মুছা মিয়া চেয়ারম্যান, মেজবাউল হক মানিক, ইমাম হোসেন বাবলু, নজরুল ইসলাম লিটন, নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, জহির উদ্দিন বাবলু, তৌহিদুজ্জা, মো. মহিউদ্দিন, মোজাম্মেল হোসেন, যুবদল নেতা সিরাজুল ইসলাম, কামাল হোসেন, মীরসরাই পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুভাষ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কল্যাণ রায় রানা, পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক জহরলাল নাথ অভি। এসময় মীরসরাই উপজেলার অন্তর্ভুক্ত ৯০টি পূজা মন্দিরের সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।