১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
কমর আলী ক্রীড়া সংঘ গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাই উপজেলায় হাইতকান্দি ইউনিয়নে কমর আলী ক্রীড়া সংঘের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাহেরখালী ফুটবল একাদশ বনাম বাপ্পী কিং স্টার দু’টি দল প্রতিদ্বন্ধিতা করে।
৫০ মিনিটের হাড্ডা হাড্ডি লড়াই শেষে রানার্সআপ বাপ্পী কিং স্টার দলকে পরাজিত করে সাহেরখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক শিক্ষানুরাগী ও সমাজ সেবক ডাঃ তপন চন্দ্র নাথ।

কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোষ্ঠ বিহারী পালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব ছালাহ উদ্দিন, মাঈন উদ্দীন, এম,এম হারুন, আবু হেনা কাইসার, মোশারফ হোসেন লিটু চৌধুরী, মো: আবদুল সালাম, রুহুল আমিন রাজু, আলী আহম্মদ, আলাউদ্দীন কোম্পানী, নাজিম উদ্দীন, নুর উদ্দীন। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
টুর্নামেন্ট আয়োজক কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলী ফরহাদ বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো।




