১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
হাটহাজারী থেকে জোরারগঞ্জ থানার ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি মো. সোহেলকে (৩০) অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে হাটহাজারী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার মো. সোহেল হাটহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওয়াননগর এলাকার হারুনুর রশিদের ছেলে। সোহেল জোরারগঞ্জ থানায় ডাকাতি মামলার (নম্বর ২৪) এজাহারভূক্ত দ্বিতীয় আসামি।
জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, ‘থানার ডাকাতি মামলার এজাহারভূক্ত দ্বিতীয় আসামি মো. সোহেলকে হাটহাজারী থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




