১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ওয়্যারলেস দারুল উলুম মাদরাসার ইসলাহী জোট সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
মিরসরাইয়ে ওয়্যারলেস দারুল উলুম মাদরাসার বার্ষিক উন্নয়ন সদস্য সম্মেলন ও ইসলাহী জোট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত ইসলাহী জোট সম্মেলনে দারুল উলুম মাদরসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কুরআন-হাদীসের আলোকে ওয়াজ করেন জামেয়া হামিদিয়া বটগ্রাম সুয়াগঞ্জের পরিচালক ও কুমিল্লা জেলা কওমি মাদরাসার সংগঠনের সভাপতি শায়খুল হাদীস আল্লামা নুরুল হক।

এসময় ওয়াজ করেন ফেনী জামেয়া রশিদিয়া’র প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি শহিদুল্লাহ, ফেনী জামেয়া মাদানিয়া সিলোনীয়া’র সহকারি পরিচালক আল্লামা মুফতি আহমদুল্লাহ, জামিয়াতুন নূর আলামিয়্যাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা, জামেয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস শাায়খ ড. হারুন আজিজী নদভী।
মুসল্লীদের সুন্নাতের আমলী মাশক্ব করান মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের প্রশিক্ষক মাওলানা মুফতি ইনামুল হাছান। সম্মেলনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে।




