হিতকরী’র দুই যুগ পূর্তিতে দুঃস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর দুই যুগ পূর্তি উপলক্ষে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার আবুতোরাব ফাজিল মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা, দুঃস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হিতকরীর সভাপতি জহির উদ্দিন রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুচ্ছাপা নিলয়ের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রবিউল হোসাইন নিজামী, মায়ানী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, আলোকিত যুব সংঘের সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন, হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, নির্বাহী কমিটির সদস্য আবু জাহেদ পল্লব, নুরুচ্ছালাম ভ‍‍‍‍‍ূঁইয়া ফোরকান, স্থায়ী কমিটির প্রধান সমন্বয়ক আলতাফ হোসেন, সমন্বয়ক ইফতেখার হাসনাইন রুমন্ত, আব্দুল মোতালেব, সাবেক সভাপতি ইমাম হোসেন ফরহাদ, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হিতকরী প্রতিষ্ঠার পর থেকে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যুব সমাজকে সৎপথে পরিচালিত করতে ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে এ সংগঠনের অবদান অনস্বীকার্য।

এ সময় সংগঠনের পক্ষ থেকে ৩ জন হতদরিদ্র পরিবার ও একজন নওমুসলিমের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।