১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
নিজামপুরে চলন্ত গাড়ির পেছনে পিকআপের ধাক্কা, ব্যবসায়ী নিহত আহত ১

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাইয়ে চলন্ত গাড়ির পেছনে ফল ও সবজি বোঝাই পিকআপ গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়ে একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যবসায়ী মোহাম্মদ শফিউল (৪০) কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা। আহত লোকমান হাসেম (৩৬) বরিশালের পিরোজপুরের বাসিন্দা। শনিবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাসে চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা ব্যবসার উদ্দেশ্য ঢাকা থেকে আনারস, পেঁপে, কাঁচামরিচ নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। শনিবার ভোরে মীরসরাই অতিক্রম করার সময় নিজামপুর এলাকায় চলন্ত গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে এক ব্যবসায়ী নিহত হন।
মীরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা আহামেদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে একজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করি। মহাসড়কে ঘুম নিয়ে গাড়ি চালানোয় দুর্ঘটনা দিন দিন বাড়ছে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী বলেন, শনিবার ভোরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে মরদেহ থানায় নিয়ে আসা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে। বেপরোয়া গতি আর চোখে ঘুম নিয়ে গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ।
এছাড়া শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টায় উপজেলার জোরারগঞ্জ বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় খোকা সওদাগর নামে একজন নিহত হয়েছেন। নিহত উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ আলিনগর উত্তর পাড়ার বাসিন্দা।




