১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মীরসরাই প্রতিনিধি:
ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নয়াপল্টনস্থ শ্রাংগ্রিলা ইন রেস্তোরাঁয় ফোরামের পুনর্গঠন ও বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় ফোরামের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা আকম জান্নাতুল করিম খোকন হাউসে উপস্থিত সকলের জোরালো মতামতের প্রেক্ষিতে আহবায়ক কমিটি বিলুপ্ত করে আগামী দুই বৎসরের জন্য এ নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

বিশিষ্ট মেরিন পার্টস ব্যবসায়ী মোঃ আইয়ুব খানকে সভাপতি, মোঃ আনোয়ার হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট সরওয়ার নিজামীকে যুগ্ম সাধারণ সম্পাদক, আনিসুর রহমান রুবেলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা সহ ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ১০ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয় এদিন।
প্রধান উপদেষ্টা আকম জান্নাতুল করিম খোকন ছাড়াও উপদেষ্টা কমিটিতে রয়েছেন মেজর (অব.) মোস্তফা, মেসবাহুন নবী, শাহীদুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, নাইমুল হাসান শিমুল, কর্ণেল (অব.) রাশেদ, আবু জাফর মোঃ ফেরদৌস, নাজমুল হক ও মো. শেখ শাহাদাত হোসেন।
মতবিনিময় সভায় সেক্রেটারি অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফোরামের নবনির্বাচিত সভাপতি মোঃ আইয়ুব খান। এতে উপদেষ্টাবৃন্দ ছাড়াও বক্তব্য প্রদান করেন মোঃ আইয়ুব খান, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, আশরাফ উদ্দিন রাহেল, জিএম কামরুল আলম, শেখ মনসুর আহমেদ শিপলু, শাহ রহমত উল্লাহ, প্রফেসর শামীমা ইসলাম মিথিলা, আয়কর আইনজীবী নজরুল ইসলাম, সাংবাদিক ফখরুল ইসলাম, সাংবাদিক শামসুদ্দিন শামস, একরামুল হক সেলিম, মিজানুর রহমান, অ্যাডভোকেট সরওয়ার নিজামী, অ্যাডভোকেট এমদাদ হোসেন রাসেল, আনিসুর রহমান রুবেল, মঈন উদ্দিন, মিজানুর রহমান, আনিসুর রহমান মাশু প্রমুখ।
মতবিনিময় সভায় নেত্রীবৃন্দ জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত থেকে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। এছাড়াও ভূমিকম্পের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনাসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।




