শারদীয়া দুর্গাপূজায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে- পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।

‎চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, শারদীয় দুর্গাপূজা ঘিরে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপ ও মন্দিরে সার্বক্ষণিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি মণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুজব রোধে জেলা পুলিশের মিডিয়া সেল কাজ করছে।
উল্লেখ্য, উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্যমতে এ বছর মীরসরাই উপজেলায় দুটি থানা এলাকায় পূজা মন্ডপের সংখ্যা ৯০ টি৷ প্রতিটি পূজা মন্ডপের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত চালগুলো পূজা শুরুর আগে হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হবে বলে জানান উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম।