১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাইয়ে প্রাথমিকের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
‘মান সম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ শ্লোগানে মীরসরাইয়ে প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল ইসলাম। সমন্বয় সভায় মীরসরাই উপজেলার ১৯১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, শিক্ষার গুণগত মানন্নোয়নে শিক্ষকদের আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। সবার জন্য মান সম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের কাজ করতে হবে।




