১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাইয়ে ছাত্রদল নেতা আদিল মাহমুদের শাহাদাৎ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আদিল মাহমুদ চৌধুরীর ১১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার সাহেরখালী আশরাফ আলী চৌধুরী (বাড়ি সংলগ্ন) জামে মসজিদ প্রাঙ্গনে কোরআন খতম, আলোচনা সভা, কবর জেয়ারত, পুস্তস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আদিল মাহমুদ স্মৃতি সংসদের উদ্যোগে, সংগঠনের সভাপতি সালা উদ্দিন আরিফের সভাপতিত্বে ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা বিএনপির সদস্য নুর হোসেন চেয়ারম্যান, বদরুদৌজা চৌধুরী, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম বাচ্চু, শহীদ আদিল মাহমুদ চৌধুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শাহজাহান খোকন ভ‚ঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন লিটন, সাহেরখালী ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার ওসমান গনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য শেখ ফরিদ মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন ফরহাদ, মীরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও আদিল মাহমুদ চৌধুরী ছোট ভাই আদনান মাহমুদ চৌধুরী, মাসুদ রানা, আলতাফ হোসেন, এডভোকেট সোহান সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১০ অক্টোবর মীরসরাই উপজেলার সাহেরখালী ভোরের বাজারে প্রকাশ্যে গুলি করে কুপিয়ে উপজেলা ছাত্রদলের তৎকালীন আহবায়ক আদিল মাহমুদ চৌধুরীকে হত্যা করেছে। এরপর পুত্র হারানোর শোকে এক বছরের মধ্যে তার বাবা-মা দুজন মারা যান।




