১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
পিআর সহ ৫ দফা দাবীতে মীরসরাইয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, মীরসরাই :
বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নুরুল কবিরের সভাপতিত্বে সেক্রেটারি মো. আনোয়ার উল্লাহ আল মামুন পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মো. নুরের নবী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতের ৫ দফা মেনেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, এই দাবি অধিকাংশ রাজনৈতিক দলের। আজ যারা পি আর না বুঝার ভান করছে তারা এক দিন তত্ত্বাবধায়ক সরকার না বুঝার কথা ও বলেছেন। তিনি এডভোকেট সাইফুর রহমানের পক্ষে দাঁড়ি পাল্লার সমর্থনে কাজের গতি বাড়াতে আহ্বান জানান।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মীরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোঃ শিহাব উদ্দিন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসাইন প্রমুখ।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা অফিস সেক্রেটারি অধ্যাপক শফিকুল আলম সিকদার, মীরসরাই সদর ইউনিয়ন সভাপতি হাফেজ ফারুকুদ্দিন, ১০ নং মিঠানালা ইউনিয়ন সভাপতি মাওলানা আলাউদ্দিন, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আমজাদ হোসেন, ১২ নং ইউনিয়ন সভাপতি হাফেজ একরামুল হক, ১৩ নং ইউনিয়ন আমির মাওলানা শাহাবুদ্দিন, ১৪ নং ইউনিয়ন সভাপতি মাওলানা মফিজুল হক, ১৫ নং ইউনিয়ন আমির মাওলানা সিরাজুল হক, ১৬ নং ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন।




