নতুন ভোটার নিবন্ধন সফল করতে দুর্গাপুরে বিএনপির আলোচন সভা

মীরসরাই প্রতিনিধি :
নির্বাচন কমিশন কর্তৃক নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম সফল করতে মীরসরাইয়ে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আজিজুল হক মেম্বারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিয়াজী, বিএনপি নেতা প্রফেসর এসএম ছলিম নিজামী, যুগ্ম আহবায়ক মীর্জা মো. মোমিন, শহিদুল ইসলাম, দিদারুল ইসলাম, বিএনপি নেতা জহুরুল হক ধনা মেম্বার, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, যুবদল নেতা মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আগামী ৩০ জুলাই নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ হবে। জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোটাধিকার প্রয়োগ করা যায় না। এছাড়া নাগরিক সেবা পেতেও বেগ পেতে হয়। তাই প্রত্যেক ওয়ার্ডে নতুন ভোটার নিবন্ধন করার জন্য দায়িত্বশীল বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা করতে হবে। ভোটার হওয়ার জন্য জাতীয় নাগরিক সনদের আবেদন ফি বিএনপির পক্ষ থেকে পরিশোধ করারও ঘোষণা দেওয়া হয়।