ওয়াহেদপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া গ্রামের মুন্সি বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) আর্থিক সহায়তা প্রদান করেন ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ সহ নেতাকর্মীরা। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করতে এসে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী বলেন, মীরসরাইবাসির পাশে সারা জীবন ছিলাম এবং থাকবো, যে কোন প্রয়োজনে মীরসরাইবাসী আমাকে পাশে পাবেন।