১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
নবনির্বাচিত এমপি নুরুল আমিন কে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্ধী প্রার্থী ছাইফুর রহমান

মীরসরাই প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী নব নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান।
নিজের ব্যক্তিগত ফেইসবুক পোস্টে ছাইফুর রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি মীরসরাই বাসীর প্রতি কৃতজ্ঞ যারা আমাকে ৮১২২৭ ভোট দিয়েছে এবং হ্যাঁ কে জয়যুক্ত করেছে। আমি নির্বাচিত সংসদ সদস্য জনাব নুরুল আমিন চেয়ারম্যান কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশাকরি তার নেতৃত্বে মীরসরাইবাসী শান্তি ও স্বস্তির পথে এগিয়ে যাবে। তিনি আলোকিত মীরসরাই গঠনে যদি কোন প্রদক্ষেপ নেন আমি তাতে সর্বাত্মক সহায়তা করবো। আমি অতীতের মত একজন আইনজীবী হিসাবে সকলের পাশে থাকবো। হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, মীরসরাইবাসীর প্রতি রহম করুন।’




