১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে নতুন শিক্ষার্থীদের বরণ

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাইয়ে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অরিয়েন্টেশন ক্লাস উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ আবচার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের প্রভাষক শেখ ফরিদ এবং আইসিটি বিভাগের প্রভাষক প্রকৌশলী ওমর ফারুক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও এ অঞ্চলের মানবিক ব্যক্তিত্ব এম. ডি. এম. কামাল উদ্দিন চৌধুরী। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন ইংরেজি বিভাগের প্রভাষক হাফেজ শরীফ উদ্দিন এবং বঙ্গানুবাদ পাঠ করেন বাংলা বিভাগের প্রভাষক নাজিমুজ্জামান ।
এছাড়া বক্তব্য রাখেন, কলেজের দাতা সদস্য ডা. গিয়াস উদ্দিন, বিদ্যোৎসাহী সদস্য মেসকাত হোসেন চৌধুরী, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা শামসুন্নাহার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিমুল কান্তি ভৌমিক এবং আইসিটি বিভাগের প্রভাষক আল মাহমুদ শাকিল প্রমুখ।

অনুষ্ঠানে হোস্টেলের নতুন ভবন ও পুকুর উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং প্রাক-নির্বাচনী পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।




