১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাইয়ে বিনামূল্যে ৭ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাইয়ে বিনামূল্যে ৭ শতাধিক রোগীকে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) উপজেলার বামনসুন্দর ফারুকীয়া দাখিল মাদরাসায় লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাই এর উদ্যোগে ক্লিফটন গ্রæপের সৌজন্যে ক্যাম্পেইন আয়োজন করা হয়। এসময় ১৫০ জন্য রোগীকে চানি অপারেশন করার জন্য বাছাই করা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাইয়ের পরিচালক লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, ট্রেজারার লায়ন রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), লায়ন রাখাল চন্দ্র নাথ, বামনসুন্দর ফারুকীয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি লায়ন শওকত আকবর সোহাগ, সুপার ইব্রাহিম খলিল, পরিচালা কমিটির অভিভাবক সদস্য হাফেজ নুর উদ্দিন, ফখর উদ্দিন মিরন, জাহাঙ্গীর আলম, সদস্য আবু সাঈদ লিটন, একাডেমিক কমিটির সভাপতি কবি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ সাজিদ, সদস্য দিদারুল ইসলাম খোকন, রেজাউল করিম সাহেদ, আতাউল করিম সোহেল।
লায়ন শওকত আকবর সোহাগ বলেন, ক্যাম্পেইনে বিনামূল্যে ৭ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। এসময় ১৫০ জন্য রোগীকে চানি অপারেশন করার জন্য বাছাই করা হয়েছে। শীঘ্রই তাদের বিনামূল্যে চানি অপারেশন করা হবে।




