১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাইয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মীরসরাই প্রতিনিধি :
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই স্লোগানে মীরসরাইয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং এস ও এস চিলড্রেন ভিলেজের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল, সমবায় কর্মকর্তা দিবাকর দাস সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সোমাইয়া আক্তার বলেন, ‘নারীর ক্ষমতায়ন ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। নারীদের আরও এগিয়ে নিতে পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’




