১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মায়ানীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে কৃষকদল

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ অনুদান ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেয়া হয়।
মীরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন।
এ সময় উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, মীরসরাইয়ের সাংসদ নুরুল আমিন এমপির নির্দেশনায় আমরা সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করি। অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কষ্ট লাঘবে এই সহায়তা সামান্য প্রচেষ্টা মাত্র। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।
এ সময় মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, আবদুর রহিম মিয়াখান, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তারি সোহেল, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সোহেল আরমানসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।




