মীরসরাইয়ে ত্রিপুরা কল্যাণ ফোরামের নতুন কমিটি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাইয়ে ত্রিপুরা কল্যাণ ফোরাম (এমইপিজেড) মীরসরাই উপজেলা শাখার নতুন কমিটির অভিষেক উপলক্ষে শপথ গ্রহণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের আয়োজনে উপজেলার হাদিফকিরহাট এলাকায় অবস্থিত একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে ত্রিপুরা কল্যাণ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুরেশ বরন ত্রিপুরা জাতীয় পতাকা উত্তলন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন৷

ত্রিপুরা কল্যাণ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জুয়েল ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা৷ গেস্ট অব অনার ছিলেন রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরা৷

চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক রকি ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, রামগড় ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি হরি সাধন ত্রিপুরা, খেদাছড়া মাটিরাঙ্গা খাগড়াছড়ি হেডম্যান সুরজিত ত্রিপুরা, চট্টগ্রাম মহানগর ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি ধন কিশোর ত্রিপুরা,রামগড় টিএসএফ বিডির সাধারণ সম্পাদক লিটন ত্রিপুরা৷ এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আদিবাসী ফোরামের সমন্বয়ক জুনিয়া ত্রিপুরা, উষা ত্রিপুরা, কমল বিকাশ ত্রিপুরা, রনজিত ত্রিপুরা, উপা মোহন ত্রিপুরা, নির্মল ত্রিপুরা৷

এসময় ত্রিপুরা কল্যাণ ফোরাম মীরসরাই উপজেলা ইপিজেড শাখায় অনিল ত্রিপুরাকে সভাপতি, দিপু ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও মিজন ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ২৮ সদস্যের নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান গেস্ট অব অনার বিদ্যুৎ শংকর ত্রিপুরা।

বিকালে আগত অতিথিরা সবাইকে সাথে নিয়ে কেক কাটেন। ত্রিপুরা জাতির সাংস্কৃতিক ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি রীতি নীতিতে ত্রিপুরা রিনায় রিসা পরিধানে পোশাকে ত্রিপুরা গানে নৃত্য পরিবেশন করা হয়।