বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো নেদারল্যান্ডস

নিউজ ডেস্ক :
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে নেদারল্যান্ডস ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আসন্ন এই সিরিজকে সামনে দল রেখে জন্য দল ঘোষণা করেছে ডাচরা।

বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্কট এডওয়ার্ডস। এছাড়া দলে আছেন ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিৎ সিংয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটার।

আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

নেদারল্যান্ডস স্কোয়াড: ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন, শারিজ আহমদ, বেন ফ্লেচার এবং ড্যানিয়েল ডোরাম।