১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাই আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট সাইফুর রহমানের সমর্থনে চট্টগ্রামস্থ মীরসরাইবাসীর উদ্যোগে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) চট্টগ্রাম শহরের একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী আসন পরিচালক অধ্যক্ষ নূর নবী চৌধুরীর সভাপতিত্বে এবং অধ্যাপক মনিরুজ্জামান ও দিদারুল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমীর অধ্যাপক আহসান উল্লাহ ভুঁইয়া।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর ও চট্টগ্রাম-০৩ (সন্ধীপ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সচিব ফয়সল মুহম্মদ ইউনুস, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সচিব অধ্যাপক ফজলুল করিম, প্রশিক্ষণ সচিব অধ্যাপক বোরহান উদ্দিন, মীরসরাই উপজেলা আমীর মাওলানা নুরুল কবির, ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের আহ্বায়ক ইঞ্জিনিয়ার তারেক আজীজ, প্রবাসী জিয়াউদ্দিন বাবলু, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আইন ও ফাউন্ডেশন সম্পাদক আফনান হাসান ইমরান, পতেঙ্গা থানা জামায়াতের আমীর আবুল মোকাররম, ইসলামী ব্যাংক আগ্রাবাদ জোনাল অফিসের ভাইস প্রেসিডেন্ট শহিদুল্লাহ, ছাত্রশিবির নেতা নাসির উদ্দীন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম-০১ (মীরসরাই) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্র্রার্থী, সরকারের ডেপুটি এটর্নি জেনারেল এ্যাডভোকেট সাইফুর রহমান।
নির্বাচনে মীরসরাইয়ের প্রতিটি কেন্দ্রে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন নেতারা। পাশাপাশি জনবান্ধব কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে মানুষের দুর্ভোগ লাগবে নেতাকর্মীদের গ্রামে গিয়ে কাজ করার পরামর্শ দেন।




