১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাই পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল পালিত

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাই পৌর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে শুক্রবার বাদ জুমা মীরসরাই উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ আলম, সদস্য সচিব কামরুল হাসান লিটন, যুগ্ম আহবায়ক খায়েরউল্লা, এম এ মামুন, নুর নবী ভাষানী, সদস্য শেখ আহমদ, হারুন অর রশিদ, রুহুল আকতার,ফরিদ হোসেন, দুলাল মিয়া, সামছুল আলম লাতু মিয়া, যুবদল নেতা সালাউদ্দিন কাদের, রুবেল হোসেন, সফিউল আলম, মোশারফ হোসেন সুজন সহ অনেকে। মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মীরসরাই উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মাওলানা তসলিম উদ্দিন।




