১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ফ্যাসিবাদী শক্তির বীজ সমূলে উপড়ে ফেলতে হবে’-যুবসমাবেশে শাহীদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, গত বছরের ৫ আগস্ট সৈর শাসকের অবসান হলেও দেশজুডে ফ্যাসিবাদের বীজ এখনো রয়ে গেছে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ফ্যাসিবাদের বীজ সমূলে উপড়ে ফেলতে হবে। ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।
মঙ্গলবার (৫ আগস্ট) সাহেরখালীতে ১৬ নং সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক নুর উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহাদাৎ খানের সঞ্চালনায় আয়োজিত জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এর আগে সাহের খালী উচ্চ বিদ্যালয় থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে বাজারের পশ্চিম দিক প্রদক্ষিণ সাহেরখালী বাজারে এসে শেষ হয়।
শাহীদুল ইসলাম চৌধুরী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে আরও বলেন, মাদক যারা সেবন করে, আর যারা এর কারবারের সাথে জড়িত তাদের শক্ত হাতে দমন করতে হবে। কোন মাদকসেবীর জায়গা বিএনপিতে হবেনা। প্রশাসনকে মাদক নির্মূলে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।
বিএনপিতে সন্ত্রাস, দুর্নীতির কোন ঠাই নেই উল্লেখ করে তিনি বলেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, নিজ কর্মকান্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবে, দল তাদের ছাড় দিবেনা। দেশব্যাপী দলের শুদ্ধি অভিযান চলমান। ইতোমধ্যে মীরসরাইয়ের ৫ নেতার বিরুদ্ধে দল তার অবস্থান জানিয়েছে। দলের এ সিদ্ধান্ত থেকে সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে। এসময় তিনি দলের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে, সকল ধরনের অন্যায় অপকর্ম থেকে দূরে থেকে জনগণের সেবায় কাজ করে যাবার আহবান জানান।
যুবসমাবেশে আরও বক্তব্য রাখেন সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী, সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাষ্টার ওসমান গনি, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন আরিফ, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম জাহিদ।
এছাড়াও সাহেরখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাসাস সভাপতি আব্দুল্লাহ আল নোমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জাসাস সাধারণ সম্পাদক ইমরান, সাহেরখালী ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি বদরুদ্দোজা তারেক, তুহিন, খুরশিদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




