আইআইইউসি ছাত্রদলের কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি :::
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদেলর কমিটি গঠিত হয়েছে। রবিবার বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সাক্ষরিত দলীয় প্যাডে রাশেদকে সভাপতি ও বখতিয়ার আহমেদ সানিফকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ছাত্রদলের নর্ব-নির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম ইসলাম রাশেদ বলেন, ‘স্কুল জীবন থেকে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে ভালোবেসে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ি। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে ছাত্রদলের রাজনীতি করার কারণে অনেক নির্যাতনের স্বীকার হয়েছে। বাড়িতে আসতে পারি নাই। আমি বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন তা যথাযতভাবে পালন করতে পারি।’