১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এ্যাড. সাইফুর রহমান এর সাথে মীরসরাই পৌরসভা কেন্দ্র কমিটির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট সাইফুর রহমান এর সাথে মতবিনিময় করেছেন মীরসরাই পৌরসভার ৪টি কেন্দ্রের প্রতিনিধিরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামী মীরসরাই পৌরসভা শাখার উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময়সভায় এ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে যারা বিভিন্ন পর্যায়ে নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছে সকলেই যেন চারিদিকে চোখ-কান খোলা রেখে মিলেমিশে বুদ্ধিমত্তার সাথে কাজগুলো সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করবেন। এক্ষেত্রে এলোমেলো বিক্ষিপ্ত কাজ না করে নির্বাচনী কৌশল ও কর্ম নির্ধারন করে সে অনুযায়ী কর্ম সম্পাদনে সকলে মিলে ঝাঁপিয়ে পড়তে হবে। মানুষের সাথে মিশে, তাদের বিপদে-আপদে সাড়া দিয়ে তাদের হৃদয় জয় করার মাধ্যমে আমাদের ভোট গুলো নিশ্চিত করতে হবে।
উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে ও মীরসরাই পৌরসভার আমীর মাও. শিহাব উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, মীরসরাই পৌরসভার জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ সহ সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ৪টি কেন্দ্রের কেন্দ্র পরিচালক, কেন্দ্র সচিব, প্রধান এজেন্ট ও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।




