মীরসরাইয়ে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাই উপজেলা জন্মাষ্টমি উদযাপন পরিষদের দুই সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন সুমন পালিত এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দুর্জয় দে।

রবিবার চট্টগ্রাম জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন অষোক কুমার নাথ ও সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুমন পালিতকে সভাপতি এবং দুর্জয় দে’কে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পত্র প্রাপ্তির পাচঁ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।