১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

মীরসরাই প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মীরসরাইয়ে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঠাকুরদিঘী বাজারে বায়তুস সুলতান জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব আজিজুল হক মেম্বার, যুগ্ম আহবায়ক মীর্জা মো. মোমিন, শহিদুল ইসলাম, দিদারুল ইসলাম, বিএনপি নেতা জহুরুল হক ধনা মেম্বার, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন, সাবেক ছাত্রনেতা মামুন উর রশীদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালে গণঅভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি সহ ওমরা পালনরত বিএনপি নেতাকর্মীরা যাতে নিরাপদে ফিরে আসেন সেজন্য দোয়া করা হয়।




