কাটাছরায় ফ্রি সুন্নতে খতনা ক্যাম্পেইন

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাইয়ে ফ্রি খতনা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়ন শাখার আয়োজনে ও মীরসরাই ডিভাইস কসমেটিক খতনা সেন্টারের সহযোগিতায় পিজ্জার পোল এলাকায় ক্যাম্পইন ও ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পেইন উদ্বোধন করেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান। এসময় বক্তব্য রাখেন কাটাছরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা নুর হোসেন, কাটাছরা ইউনিয়ন সমাজ সেবা সভাপতি রেজাউল করিম চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক বোরহান উদ্দিন ভূঁইয়া। ক্যাম্পেইনে ১৫০ জন শিশুকে খতনা করানো হয় বলে জানান আয়োজকবৃন্দ।