১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দিনের উদ্যোগে চার হত দরিদ্র পেল অটোরিকশা

মীরসরাই প্রতিনিধি:
মীরসরাই উপজেলার খৈইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী আশরাফ উদ্দিনের অর্থায়নে চারজন হত দরিদ্রের মাঝে চারটি অটোরিকশা হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার বড়তাকিয়া বাজারে চারটি অটোরিকশা বিতরণ করা হয়।
উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ৫নং ও ৭ নং ওয়ার্ডের চার দরিদ্র অটোরিকশা চালক হলেন- ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের হানিফ, শিবলু,পারভেজ ও পূর্বপোলমোগরা গ্রামের হানিফ।
অটোরিকশা বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, যুবদল নেতা হারুন উর রশিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি খন্দকার তাজউদ্দীন প্রমুখ।
উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন বলেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছোট ভাই আশরাফ প্রতি বছরের ন্যায় এই বছর ও হতদরিদ্র চারজনকে চারটি অটোরিকশা দান করেছে। এমন মহতী উদ্যোগের জন্য আশরাফকে ধন্যবাদ এবং যারা চারটি অটো রিকশা পেয়েছে তারা তাদের পরিবার নিয়ে সুন্দর করে চলতে পারবে বলে আমি বিশ্বাস করি।




