১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
করেরহাটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের আজম নগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনার সময় উপস্থিত কাউকে পাওয়া যায়নি। এসময় ৩টি শ্যালো মেশিন ও প্লাটফর্ম অচল করা হয়, তেল ভর্তি জেরিকেন এবং প্রায় ১৫০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।




