মীরসরাইয়ে জুলাই শহীদদের স্মরণে মিলাদ মাহফিল

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাইয়ে জুলাই শহীদদের স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল পালন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের বায়তুল জান্নাত জামে মসজিদে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির সংগ্রাম কমিটির সাবেক আহবায়ক কাজী রেজাউল করিমের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্বরণে দোয়া করা হয়। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপির সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মী সহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।