খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাইয়ে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা উপজেলা মডেল মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় দেশবাসীর প্রতি শুভ কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত নব নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, সাবেক আহবায়ক মাঈন উদ্দিন লিটন, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব এজেডএম রফিকুল ইসলাম পারভেজ, সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মীরসরাই উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ, ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আইয়ুব খান সহ নেতৃবৃৃন্দ।

মিলাদ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন। এসময় সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় দেশবাসীর প্রতি শুভ কামনায় দোয়া করা হয়।