মীরসরাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

মীরসরাই প্রতিনিধি :
নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ মীরসরাই গড়ার প্রত্যয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্ত¡রে র‌্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভমি) আলাউদ্দিন কাদের, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, উপজেলার ৭১টি সরকারি দপ্তর, ৯টি বিভিন্ন কর্মকর্তার বাসভবন, ৮টি তহসিল অফিস, ৮৫টি সরকারি ভবন, ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫টি কলেজ, ৭৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রত্যেক সপ্তাহে ১দিন করে উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার করা হবে।