মীরসরাইয়ে ছাত্রদলের নেতাদের সংবর্ধনা

মীরসরাই প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দকে মীরসরাইয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর ইউনিয়ন শাখার আয়োজনে ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়।

সাবেক ছাত্রনেতা মো. মামুন উর রশিদের সঞ্চালনায় দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. জসিম উদ্দিনের সভাপতিত্তে¡ এসময় বক্তব্য রাখেন, সদস্য সচিব মো. আজিজুল হক মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিয়াজী, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শামসুদৌহা মামুন, যুগ্ম আহবায়ক মীর্জা মো. মোমিন। এসময় বিএনপি নেতা জহুরুল হক ধনা মেম্বর, গিয়াস উদ্দিন ভূঁইয়া, নাজিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব জামশেদ আলম সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার নব গঠিত কমিটিতে মনোনীত হওয়া সহ-সাংগঠনিক সম্পাদক জয় ভৌমিক, মানবাধিকার বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, বৃত্তি ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর উদ্দিন অভি, সদস্য জিয়ান উদ্দিন, সাইফুল ইসলাম খোকনকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ছাত্রদলের প্রথম কাজ হলো ভালোভাবে পড়ালেখা করা। যারা ছাত্র নয় তাদেরকে ছাত্রদলে আনা যাবে না। পড়ালেখার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শকে ধারণ করতে হবে। এতে করে ছাত্রদলের নতুন নেতৃত্ব সৃষ্টি হওয়ার পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শের শক্তি বৃদ্ধি পাবে। তোমাদের ভালো আচার-আচরণে উদ্বুদ্ধ হয়ে যাতে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয় সেজন্য ছাত্রদলকে কাজ করতে হবে।