১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
দুর্গাপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাই ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোঃ শহীদ প্রকাশ ল্যাংরা শহীদ (৬০) কে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় আরো ৭-৮ জন ডাকাত দলের সদস্য পালিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামে জিয়া উদ্দিনের খালি বাড়ির সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. শহীদ প্রকাশ ল্যাংরা শহীদ লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পাচপাড়া গ্রামের মৃত মোবারক উল্লাহর ছেলে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আবদুল হালীম বলেন, গ্রেফতারকৃত মো. শহীদের কাছ থেকে ১টি কাটার ও ১টি চাপাতি জব্দ করা হয়। তার সঙ্গে থাকা ৭-৮ জন সহযোগী অন্ধকারে পালিয়ে যায়। অভিযানকালে পলাতক আসামিদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ হলো- ১টি কাঠের বাটযুক্ত ছোরা, ২টি এসএস পাইপ, ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার শাবল, ১টি লোহার বাটাইল, ২টি কাঠের বাটযুক্ত রাম দা। জোরারগঞ্জ থানায় মামলা নং-২৪ দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




