মীরসরাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া

মীরসরাই প্রতিনিধি :
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মীরসরাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভ‚মিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, এলজিইডি প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।