১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
বারইয়ারহাট সাইনিং স্কুল এন্ড কলেজে ছবক প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
বারইয়ারহাট সাইনিং স্কুল এন্ড কলেজে ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বর্ণ থেকে কায়দা বিভাগে ১৭ জন, কায়দা থেকে আমপারা বিভাগে ৪৭ জন এবং আমপারা থেকে কোরআন বিভাগে ৩৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে সবক গ্রহণ করেছে। এছাড়া ৯৪ জন শিক্ষার্থী একবার, ২৭ জন শিক্ষার্থী দুইবার, ২৪ জন শিক্ষার্থী তিনবার এবং ১২ জন শিক্ষার্থী চারবার কোরআন খতম দিয়েছে। বর্তমানে ১৪ পারায় ৬০ জন এবং ১৯ পারায় ৮০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা ইমরান হোসাইনের সঞ্চালনায় উক্ত ছবক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল মো: ইমাম হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান রিদোয়ান রুমি, হাদিফকির হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হজরত মাওলানা হাফেজ নুরুন্নবী এবং বিদ্যালয়ের একাডেমিক কো-অর্ডিনেটর মো: শাহাদাত হোসেন সোহরাব।




