১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
বড়তাকিয়া কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণকাজ পরিদর্শন ও বৃক্ষরোপন করলেন শাহীদ চৌধুরী

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই উপজেলার পুন:নির্মিত বড়তাকিয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন করে বারান্দার টাইলসের কাজ শুরু করার পদক্ষেপ নিলেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।শনিবার (১৩ সেপ্টেম্বর) একজন দক্ষ টাইলস মেস্ত্রি সাথে নিয়ে পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী বারান্দার টাইলসের কাজ শুরুর পদক্ষেপ নেন তিনি। এরপর বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন শাহিদুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, বড়তাকিয়া কেন্দ্রীয় মসজিদের বারান্দার টাইলস লাগানোর জন্য আমার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরুর পদক্ষেপ নিয়েছে। আশা করছি দুয়েকদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। এর পাশাপাশি সেইফ মীরসরাই গড়ার লক্ষ্যে ১ লক্ষ গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে আজ বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে সজনে গাছের চারা রোপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা মঈন উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক কাউসার উদ্দিন বাবু, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয়, যুবদল নেতা রকি, সাঈদ ভূঁইয়া, নিজামপুর কলেজ ছাত্রদল নেতা মাহিম প্রমুখ।




