১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে করেরহাট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পুর্ণবাসনের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে সোমবার (১৫ সেপ্টেম্বর) বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে পরিবেশবান্ধব সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের মীরসরাইয়ে ১০০০ হাজার পরিবারের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন মীরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার জিয়াউল হক, উচ্চমান সহকারী রফিকুল কাদের, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমরান হোসেন শামীম, প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত সভাপতি গোলাম মর্তুজা, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, ব্যাংঙ্কার শরফুদ্দীন, রেড ক্রিসেন্টের আজীবন সদস্য আফতাব উদ্দিনসহ জেলা যুব কার্যকরী পর্ষদের সদস্যবৃন্দ।
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ পরবর্তী টেকসই জীবিকা সহায়তা প্রদান। এমন কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।




