১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাইয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি :
পূর্বঘোষিত কর্মসূচীর আলোকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা।
কর্মবিরতির কারণে প্যাথলজি, রেডিওলজি, ডেন্টাল, ফার্মেসী ও ফিজিওথেরাপী সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। রোগীরা সেবা নেওয়ার জন্য এসে হতাশ হয়ে ফিরে যান। এসময় জরুরি বিভাগে সেবা চালু ছিলো।
মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল মান্নান ও মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল উত্তম কুমার জানান, আমরা কখনোই সেবা বন্ধ রাখতে চাইনি তবে আমাদের প্রতি অবহেলা ও উদাসীনতার সীমা অতিক্রম করায় আমরা বাধ্য হয়েছি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে দাবি বাস্তবায়নের জন্য আগামী ৪৮ ঘন্টা সময় দিচ্ছি কর্তৃপক্ষকে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে লাগাতার কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল মান্নান, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) উত্তম কুমার, ফার্মাসিস্ট ফটিক রায়, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) দেলশাদ মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) তানিয়া আক্তার, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ কবির হোসেন প্রমুখ।




