১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
খিলমুরালীতে শান্তিশৃঙ্খলা রক্ষায় জোরারগঞ্জ থানার উদ্যোগে মতবিনিময় সভা

জোরারগঞ্জ ইউনিয়ন প্রতিনিধি :
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিল মুরালী গ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রামবাসীর সাথে জোরারগঞ্জ থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় খিল মুরালী জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুক্তার হেসেন, আরশী নগর ফিউচার পার্কের পরিচালক জামাল উদ্দিন ও সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন। এসময় জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন।
বক্তারা শান্তিপূর্ণ গ্রাম গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।




